প্রকাশিত: Fri, Dec 22, 2023 8:41 PM
আপডেট: Fri, Mar 13, 2026 10:22 PM

[১]নাশকতার আশঙ্কায় পাঁচ জোড়া ট্রেন বন্ধ নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার মোতায়েন

মাসুদ আলম: [২] রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান বলেন, নাশকতার আশঙ্কা থেকেই দেশজুড়ে কয়েকটি পথে পাঁচ জোড়া লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। এর মধ্যে ১৫ ডিসেম্বর থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপূর ও জামালপুর থেকে সরিষাবাড়ী বন্ধ করা হয়েছে। এগুলো রিমোট এরিয়া এবং রাত্রিকালীন যাত্রা হওয়াতে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, তাই বন্ধ করা হয়েছে।

[৩] শুক্রবার  কমলাপুর রেলস্টেশনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী লোকাল ট্রেন বন্ধ রয়েছে।  

[৪] তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ফলে আমরা ট্র্যাক পেট্রোলিং করছি। সেই সেই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের স্থাপনাগুলো দেখছে। রেলওয়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তার বিষয় দেখছে। রেলওয়ে নিরাপত্তা বাড়াতে অ্যাডভান্স পাইলটিং করা হচ্ছে। ২০১৪ সালে যেসব জায়গায় নাশকতা হয়েছিল, সেসব জায়গাগুলোতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ সমগ্র লাইনের কোথায় কোথায় নাশকতা হতে পারে তা আগাম বলা সম্ভব না।

[৫] আনসার মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন জেলা-উপজেলায় স্থানীয় পর্যায়ে আনসার মোতায়েন করা হয়েছে। যেহেতু নাশকতার ধরন চেঞ্জ হয়েছে, সেহেতু আরও আনসার মোতায়েন করা হতে পারে। ইতোমধ্যেই ২ হাজার ৭০০ আনসার মাঠপর্যায়ে মোতায়েন করা হয়ে গেছে। সম্পাদনা: ইকবাল খান